লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গড়ে উঠেছি: মির্জা ফখরুল
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৩ AM

লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গড়ে উঠেছি: মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ০৪:১০:১৮ PM

লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গড়ে উঠেছি: মির্জা ফখরুল

ফাইল ফটো


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে। আমরা সেই দল, যারা উড়ে এসে জুড়ে বসিনি। লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গড়ে উঠেছি।’আজ শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল, এমনকি যাদের কালকে জন্ম হয়েছে তারাও বিএনপিকে নিয়ে কথা বলে, কিন্তু এই দল (বিএনপি) হলো ফিনিক্স পাখির মতো, এ দলকে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে।’

কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেন, ‘আজকের সম্মেলন সাধারণ কোনো সম্মেলন নয়। ১৫ বছর পরে বিএনপির অজস্র নেতাকর্মীর ত্যাগের পরে যে সুযোগ এসেছে সেটি কাজে লাগানোর সম্মেলন।’বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যে নেতার নামে স্লোগান হবে, সেই নেতা মাইনাস হবেন।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু
মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ