মৌলভীবাজারে ২২টি পোল্ট্রি ফার্মকে জ-রি-মা-না
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ২২টি পোল্ট্রি ফার্মকে জ-রি-মা-না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ০৮:১২:৩২ অপরাহ্ন

মৌলভীবাজারে ২২টি পোল্ট্রি ফার্মকে জ-রি-মা-না

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারে পরিবেশ অধিদপ্তরের আওতাধীন ২২টি পোল্ট্রি ফার্মকে পরিবেশগত ছাড়পত্র ব্যতিত/নবায়ন বিহীনভাবে পরিচালনা করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মোট ২ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার।

তিনি জানান, নিয়মিত অভিযানের প্রেক্ষিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বিভিন্ন পোল্ট্রি ফার্মকে পরিবেশগত ছাড়পত্র ব্যতিত/নবায়ন বিহীনভাবে পরিচালনা করায় জরিমানা আদায় করা হয়েছে।তিনি আরও বলেন, ‘এই ২২টি পোল্ট্রি ফার্ম আদেশ পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।’

প্রতিষ্ঠানগুলো হলো- ছাড়পত্র না থাকার জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর এলাকার অর্জুন পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, নবায়ন না থাকার জন্য তাপস পোল্ট্রি ফার্মকে ১০ হাজার, ছাড়পত্র না থাকার জন্য অভি পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, শ্রীবাস পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার,  স্বপন পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, মঙ্গলচন্ডি পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, বাসুদেব পোল্ট্রি ফার্মকে ১০ হাজার, রনি পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, বিকাশ পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, হরি পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, ঝলক পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, মিহির পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, সাগর পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, মিন্টুর পোল্ট্রি ফার্মকে  ১৫ হাজার, সনাতন পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, শাহিদ পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, মা পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, নীলকণ্ঠ পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, নয়ন পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, সুমন পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, রুহিত পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, অয়ন পোল্ট্রি ফার্মকে ১২ হাজার টাকা। সর্বমোট ২২টি পোল্ট্রি ফার্মকে মোট ২ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের