দাসেরবাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচন: সভাপতি আবুল, সম্পাদক নকুল
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৬ AM

দাসেরবাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচন: সভাপতি আবুল, সম্পাদক নকুল

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ১০:০৭:৪২ PM

দাসেরবাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচন: সভাপতি আবুল, সম্পাদক নকুল

ছবি: নিজস্ব


অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং(২৩৫৯) এর অন্তর্ভুক্ত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার সিএনজি স্ট্যান্ডের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত দাসেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কোন অপ্রীতিকর ঘটনা চাড়াই  ৩১৯ জন ভোটারের মধ্যে ৩০৪ জন ভোটার তাদের  ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. হোসাইন ইকবাল। ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতা মো. সামিম আহমদ প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন তিনি পেয়েছেন ১৭৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল হোসেন পেয়েছেন ৭২ ভোট, মারজান আহমদ আজকর পেযেছেন ৫০ ভোট। মাত্র একটি ভোট বেশী পেযে তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নকুল দাস তিনি মোট ভোট পেয়েছেন ১৪৭ তার প্রতিদ্বন্দ্বী শাওন দাস পেয়েছেন ১৪৬ ভোট।

সহ- সভাপতি পদে বাবুল হোসেন ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী সুভাষ দাস পেয়েছেন ১৩৩ ভোট।  সহ- সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী রিংকু দাস পেয়েছেন ৯৪ ভোট।

সাংগঠনিক সমপাদক পদে ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান, তার প্রতিদ্বন্দ্বী নাজিম উদ্দিন পেয়েছেন ১০২ ভোট।  অর্থ সম্পাদক পদে ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্বিপক দাস পেয়েছেন ৯৭ ভোট।

দপ্তর সম্পদাক পদে সন্তুষ দাস ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন হেনু মিয়া ১১০ ভোট। সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে এর মধ্যে সুৃমন দাস পেয়েছেন ১৭২ ভোট, মো. আলিম উদ্দিন পেয়েছেন ১৩৩ ভোট, হাসান আহমদ ১২০ ভোট পেয়ে তারা নিবার্চিত হয়েছেন,তাদের প্রতিদ্বন্দ্বী খলিল আহমদ ১৩৩ ও মো. জয়নুল ইসলাম পেয়েছেন ৮৯ ভোট। 

জৈন্তাবার্তা / মনোয়ার