শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৫ PM

শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ০৬:০১:৪৭ PM

শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


আসন্ন শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতিমুলক সভায় সার্বিক দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আবদুল্লাহ আল মাহফুজ বন্ধন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুনীল বৈদ্য শচী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক টিটু দাশ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শ্রীমঙ্গল পৌর শাখার আহবায়ক প্রনব বৈদ্য, গণ অধিকার পরিষদের আব্দুস ছাত্তার, এনসিপির যুগ্ম সম্পাদক নিলয় রসিদ, শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম হাফেজ মৌলানা আব্দুল কুদ্দুস নিজামী, বিএনপি শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য মোঃ ইয়াকুব আলী, জেরিন চা বাগানের ডিজিএম সেলিম রেজা, ফায়ার স্টেশনের প্রতিনিধি এরশাদুজ্জামান, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জাবেদ হোসেন, আনসার বিডিপি কর্মকর্তা তোফায়েল আহমেদ, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক এমদাদুল হক, র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের রফিকুল ইসলাম, ৪৬ বিজিপির প্রতিনিধি ওয়াজেদ আলী প্রমুখ। 

বক্তাগণ আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পালনে সেনা বাহিনী, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, র্যাব প্রশাসন, বিজিবি, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস এর সকল ধরণের সহযোগিতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন। পাশাপাশি প্রতিটি মন্ডপের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনে কমিটির সভাপতি সম্পাদককে অনুরোধ করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: