শ্রীমঙ্গলে ২৫ কেজি ওজনের ১৪ ফুট লম্বা অজগর সাপ উ দ্বা র
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ২৫ কেজি ওজনের ১৪ ফুট লম্বা অজগর সাপ উ দ্বা র

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ০৩:৪৪:৩২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ২৫ কেজি ওজনের ১৪ ফুট লম্বা অজগর সাপ উ দ্বা র

পতীকী ছবি


শ্রীমঙ্গল জেটি রোডের দেবনাথ সম্প্রদায়ের শ্মশানে দেখা মিলল এক বিশাল আকৃতির অজগর সাপ।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দেবনাথ শ্মশান প্রাঙ্গণে কিছু লোক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। হঠাৎ তারা ঝোপঝাড়ের ভেতর নড়াচড়ার শব্দ শুনে এগিয়ে গেলে দেখতে পান একটি বিশাল অজগর সাপ।

এ সাপটি দেখে আতঙ্কিত হয়ে শ্রমিকরা কাজ ফেলে দ্রুত সরে যান।পরে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করলে, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটির উপস্থিতি নিশ্চিত করেন। সজল দেব জানান, অজগরটির ওজন প্রায় ২৪ থেকে ২৫ কেজি এবং লম্বায় ১৪ ফুট।পরবর্তীতে অজগরটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।স্থানীয়রা জানান, আবাসস্থল ধ্বংস আর খাদ্য সংকটের কারণে এ ধরনের সাপ মাঝেমধ্যেই মানুষের বসত এলাকায় ঢুকে পড়ে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের