শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: আখতার আহমেদ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৩ AM

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: আখতার আহমেদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ০৪:০৩:৩৭ PM

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: আখতার আহমেদ

পতীকী ছবি


নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের বিকল্প প্রতীকের জন্য আবেদনের আহ্বান করা হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

নির্বাচনী আচরণবিধিমালা এবং প্রতীক ভেটিং হয়ে কমিশনে এসেছে, সেখানে প্রতীকের তালিকায় শাপলা নেই জানিয়ে আখতার আহমেদ বলেন, ‘আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে। সেই তালিকায় শাপলা প্রতীক নেই। তাই এনসিপিকে কমিশনের কাছে নতুন করে প্রতীক জমা দিতে হবে। সংশোধিত প্রতীকের তালিকাতে শাপলা না থাকায় এনসিপি এ প্রতীক পাচ্ছে না। তাদের বিকল্প প্রতীকের জন্য আবেদনের আহ্বান জানানো হয়েছে। যেসব প্রতীক কমিশনে রয়েছে তাদের ওইসব প্রতীকের মধ্য থেকেই চাইতে হবে।’ইসি সচিব বলেন, ‘আগামী রোববার থেকে সংলাপ শুরু হবে। প্রথমে সুশীল সমাজ এবং শিক্ষক প্রতিনিধিদের দিয়ে শুরু হবে সংলাপ।’

এ বছর জুলাইয়ে নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’কে বিধিমালার তপশিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেয় ইসি। এর আগে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের গড়া রাজনৈতিক দল এনসিপি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে এবং প্রতীক হিসেবে ‘শাপলা’ চায়। এনসিপির আবেদনে পছন্দের প্রতীকের তালিকায় শাপলা ছাড়াও ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ রাখা হয়েছে।৯ জুলাই নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত করা হবে না মর্মে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, ‘অতীতেও কোনো কোনো দল শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু দেওয়া হয়নি। জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে আইন আছে। তবে জাতীয় ফুল বা ফলের বিষয়ে আইন করা হয়নি। এসব বিষয় বিবেচনায় নিয়ে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তপশিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু
মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ