সা বে ক মেয়র মহিউদ্দিন ৪ দিনের রি মা ন্ডে
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৪ AM

সা বে ক মেয়র মহিউদ্দিন ৪ দিনের রি মা ন্ডে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ০৪:১৬:৩৫ PM

সা বে ক মেয়র মহিউদ্দিন ৪ দিনের রি মা ন্ডে

ফাইল ফটো


রাজধানীর বাড্ডা থানার হাফেজ মাসুদুর রহমান হত্যা মামলায় পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এর আগে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার ধানম‌ন্ডি এলাকা থেকে মহানগর পু‌লিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ম‌হিউ‌দ্দিনকে গ্রেফতার করে।

পরে রাত পৌনে ১২টার দিকে মিন্টো রোডের ডি‌বি কার্যালয়ে তাকে হস্তান্তর করা হয়। গ্রেফতারের সময় ম‌হিউ‌দ্দিন ওই এলাকার জনৈক ব্যারিষ্টার আ‌শিকুর রহমানের বাসা থেকে বের হচ্ছিলেন।

পু‌লিশ সূত্র জানায়, গতবছরের ২৯ আগষ্ট ঢাকার সিএমএম আদালতে অভিযোগ দায়ের করেন বাড্ডা এলাকায় ছাত্র আন্দোলনে নিহত মো. সিরাজুল ইসলাম বেপারির খালাতো ভাই মো. হাসিবুল হাসান লাবলু। পরে আদালতের নির্দেশে বাড্ডা থানার অফিসারস ইনচার্জ মো. সাইফুল ইসলাম অভিযোগটি এজাহার হিসাবে একই বছর ১ সেপ্টেম্বর রুজু করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে প্রধান করে মোট ১২০ জ‌নকে আসামি করা হয়। ওই মামলায় মহিউদ্দিন আহমেদ ১৩ নম্বর আসামি।এই মামলাতেই তাকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু
মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ