সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় (ইইউ)
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩১ PM

সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় (ইইউ)

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৫ ০৩:৫৬:৪১ PM

সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় (ইইউ)

ফাইল ফটো


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে।সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউ এর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ‘পর্যবেক্ষকদের সবাই একসঙ্গে আসবেন না। তারা তফসিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে ভাগ হয়ে আসবেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়েছেন। ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন কিনা। গোপন কক্ষ সম্পর্কে জানতে চেয়েছেন। ভোট গণনার সময় থাকতে পারবেন কিনা, এসব বিষয়ে জানতে চেয়েছেন।’আখতার আহমেদ আরও বলেন, ‘উনারা শিডিউল ঘোষণা পর থেকে আসতে চান। বিভিন্ন পর্যায়ে উনাদের প্রতিনিধিদল আসবেন এবং শেষ পর্যন্ত তারা থাকবেন। তারা একসঙ্গে ১৫০ জন আসবেন না।’

সচিব বলেন, ‘এ ছাড়া আমরা কীভাবে রেজাল্ট পাবলিশ করি, এ তথ্য ওয়েবসাইটে থাকে কিনা, এসবও জেনেছেন। প্রতিনিধিদলটি রংপুর আর চট্টগ্রামে গিয়েছিলেন। তারা আমাদের কাজের অগ্রগতিতে সন্তুষ্ট। উনারা আগামীকাল ফিরে যাবেন এবং বোধহয় একটি প্রতিবেদন পাঠাবেন। উনারা আমাদের একটা ড্রাফট দিয়ে গেছেন। যেটা আমরা পর্যালোচনা করে সাইনিংয়ের দিকে আগাব। আর আমাদের কোনো অবজারভেশন থাকলে জানাব।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি