মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩২ PM

মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০১:১৪:০৪ PM

মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে


আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে টপকে ফিফা বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের একক সর্বোচ্চ গোলদাতার সিংহাসন নিজের করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। 

চলতি বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে মেসিকে (২১) ছাড়িয়ে এমবাপ্পের গোল সংখ্যা এখন (২২)। এরই সঙ্গে গোল্ডেন বুটের দৌড়েও লিওনেল মেসিকে (৮) টপকে এগিয়ে গেলেন তিনি।

তবে মেসির ৩২ ম্যাচে করা ২১ গোলের রেকর্ড ভাঙতে এমবাপের লেগেছে মাত্র ২২টি ম্যাচ। অর্থাৎ, বিশ্বকাপে ম্যাচ প্রতি গড়ে ১টি করে গোল করার অবিশ্বাস্য রেকর্ড বজায় রেখেছেন এই ফরাসি তারকা।

২০১৮, ২০২২ এবং ২০২৬ তিনটি বিশ্বকাপে অংশ নিয়ে এরইধ্যে একটি বিশ্বকাপ ট্রফি এবং দুবার ফাইনালে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন ২৭ বছর বয়সী এমবাপে। 

সদ্য সমাপ্ত ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে মিশ্র মৌসুমমের পর চোটের গুঞ্জন মাথায় নিয়ে বিশ্বকাপে এলেও টুর্নামেন্ট চলাকালীনই অলিভিয়ের জিরুকে ছাড়িয়ে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি।

তবে এমবাপ্পের গড়া এই নতুন বিশ্বরেকর্ড কতক্ষণ স্থায়ী হয় তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে রোমাঞ্চ কাজ করছে। কারণ স্পেনের বিপক্ষে হাইভোল্টেজ ফাইনালে মাঠে নামবেন লিওনেল মেসি। 

টানা দ্বিতীয়বার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর লড়াইয়ে মেসির সামনে সুযোগ থাকছে গোল করে পুনরায় এই মুকুট নিজের মাথায় ফিরিয়ে নেওয়ার।

মেসির চেয়ে বয়সে ১২ বছরের ছোট হওয়ায় এমবাপের সামনে আগামী দিনে আরও দুই বা তিনটি বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে। যা তার এই রেকর্ডকে ভবিষ্যতে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের