জুড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বি জি বি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৪ PM

জুড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বি জি বি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ২৯/০৯/২০২৫ ০৪:৪৭:৫৯ PM

জুড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বি জি বি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক

ছবি:নিজস্ব


মৌলভীবাজারের জুড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া চা বাগান পূজামণ্ডপ পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, আনসার ও সাধারণ ভক্তদের সঙ্গে মতবিনিময়কালে লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন- শারদীয় দুর্গাপূজায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকার পূজা মন্ডপগুলোর প্রতি রাখা হয়েছে বিশেষ নজরদারি। আমাদের বিওপির নিয়মিত কাজকর্মের বাইরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমরা অতিরিক্ত বিজিবি সদস্য পূজা উপলক্ষে মোতায়েন করেছি। পূজার সার্বিক নিরাপত্তা প্রদানে আমরা নিয়োজিত আছি। অন্যান্য বাহিনীর সাথে বিজিবিরও জনবল থাকবে প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তায়। সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপন হবে এ প্রত্যাশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন- বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান পিপিজিএমএস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি ইমরানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, জুড়ী থানার এসআই মোঃ আল আমিন সহ পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গেজেট প্রকাশ: জৈন্তাপুরে পৌরসভা গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা