বৃষ্টির বাগড়ায় জামালদের অনুশীলন পণ্ড
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫১ PM

বৃষ্টির বাগড়ায় জামালদের অনুশীলন পণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৫ ০৯:১২:২৭ PM

বৃষ্টির বাগড়ায় জামালদের অনুশীলন পণ্ড

ফাইল ছবি


এশিয়ান কাপ বাছাই উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টায় ছিল বাংলাদেশ দলের অনুশীলন। বৃষ্টির বাধায় প্রথমে অনুশীলন শুরু হয় সোয়া ৫টার দিকে। এরপর আবার বৃষ্টি ও বজ্রপাতে অনুশীলন স্থগিত হয়ে যায়। শেষ পর্যন্ত হাল্কা স্ট্রেচিং করে হোটেলে ফিরতে হয়েছে জামাল ভূঁইয়ার দলকে। 


বিকেল ৪টার পর আকস্মিক বৃষ্টিতে বাংলাদেশ দলের স্টেডিয়ামে পৌঁছাতেও আধঘণ্টা দেরি হয়েছিল। এরপর জামাল-ফাহমিদুলরা মাঠে নামলেও বজ্রপাত ও তুমুল বৃষ্টিতে কিছুক্ষণ পর ড্রেসিংরুমে ফিরতে হয়েছে। বৃষ্টির সঙ্গে একটা সখ্যতা রয়েছে ফুটবলের। বিশেষ করে বাংলাদেশে তুমুল বৃষ্টিতে ফুটবল খেলা মজার হলেও বজ্রপাতের মধ্যে জাতীয় দলের অনুশীলন ঝুঁকিপূর্ণ। এজন্য বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বজ্রপাতের শুরুর দিকেই অনুশীলন থামিয়েছেন। 

আধ ঘণ্টারও বেশি সময় তুমুল বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। এরপর বৃষ্টির পরিমাণ কমলেও জলমগ্ন মাঠে আর ফুটবলারদের নামাননি কোচ। কারণ পিচ্ছিল মাঠে ফুটবলারদের ইনজুরির ঝুঁকি রয়েছে। বাংলাদেশ দল অনুশীলন করবে না এজন্য ফ্লাডলাইটও বন্ধ করে দেওয়া হয়। 

৯ অক্টোবর ঢাকায় বাংলাদেশ-হংকং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। গতকাল এই ম্যাচ উপলক্ষ্যে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হয়েছে। আজ ছিল প্রথম অনুশীলন সেশন। বৃষ্টিতে সেই অনুশীলন আর পুরোপুরি হয়নি। গতকাল রাতে রিপোর্টিং করেছিলেন ২০ জন ফুটবলার। আজ ইতালি থেকে ফাহমিদুল ক্যাম্পে যোগ দিয়েই বিকেলে অনুশীলনে এসেছিলেন। এ ছাড়া মোহামেডানের ছয় ফুটবলার আজ রাতে হোটেলে রিপোর্ট করবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক