শ্রীমঙ্গলে সড়ক দু*র্ঘটনায় নি*হত ১, আ*হত ২
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ AM

শ্রীমঙ্গলে সড়ক দু*র্ঘটনায় নি*হত ১, আ*হত ২

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৫ ১২:৫৯:৩৯ PM

শ্রীমঙ্গলে সড়ক দু*র্ঘটনায় নি*হত ১, আ*হত ২


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের ওপর সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নাজিম উদ্দিন জানান, সকাল ৬টা ৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীমঙ্গল সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। নিহত ব্যক্তির নাম আব্দুল গফুর শেখ (৪১)। তিনি উপজেলার মুসলিমবাগ এলাকার বাসিন্দা ও পেশায় পোশাক ব্যবসায়ী।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। তারা হলেন- শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিউ পূর্বাশা এলাকার বাসিন্দা অজয় সিং (৪২) ও রেলগেইট এলাকার বাসিন্দা মো. তানভীর হোসেন (জনি)। তাদের মধ্যে অজয় সিং বর্তমানে মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আর অবস্থা গুরুতর হওয়ায় তানভীর হোসেনকে সিলেটের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী