বার্সার সামনে আজ চোটগ্রস্ত পিএসজি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫০ PM

বার্সার সামনে আজ চোটগ্রস্ত পিএসজি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৫ ০৪:৩৬:১৮ PM

বার্সার সামনে আজ চোটগ্রস্ত পিএসজি

সংগৃহিত


চ্যাম্পিয়নস লিগে আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, য়্যুভেন্টাস, আর্সেনাল, বরুশিয়া ডর্টমুন্ডের মতো জায়ান্টরা। তবে সবার নজর থাকবে হাই ভোল্টেজ বার্সেলোনা-পিএসজির ম্যাচের দিকেই। আজ বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টায় শুরু হবে এই মহারণ।

সর্বশেষ দুই সফরে বার্সার মাঠে জয়োৎসব করেছিল পিএসজি। হ্যাটট্রিক জয়ের স্বপ্ন নিয়ে এবার যাচ্ছে লুই এনরিকের দল। তবে তারকা ফুটবলারদের দলে না পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে কোচের কপালে। এবারের মিশনে ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলের সার্ভিস পাচ্ছে না পিএসজি। দিজেরে দুয়ে, মার্কিনিওসদের সঙ্গে চোটে ছিটকে পড়া খেলোয়াড়দের তালিকায় সর্বশেষ নাম উঠিয়েছেন খাভিচা কাভারাৎসখেলিয়াও।

জয়ের ধারায় থাকা বার্সেলোনা অনেকটা আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে। তবে চোট নিয়ে দুর্ভাবনা আছে বার্সা কোচ হ্যান্সি ফ্লিকেরও। লা লিগায় তিন গোল ও দুই অ্যাসিস্ট করা রাফিনিয়াও হ্যামস্ট্রিং কারণে ছিটকে গেছেন। দীর্ঘমেয়াদি চোটে থাকা গাভিও আছেন দলের বাইরে। তবে পিএসজিকে আতিথ্য দেয়ার আগে সুখবর বার্সা শিবিরে। লামিন ইয়ামালের মাঠে ফেরায় পূর্ণতা পেয়েছে বার্সার আক্রমণভাগ।

২০১৭ সালে প্যারিসের দলের বিপক্ষে ৬-১ গোলের অবিশ্বাস্য জয়ে প্রত্যাবর্তনের গল্প লিখেছিল বার্সা। দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পা রাখে তারা। সেবার কাতালানদের কোচ ছিলেন লুই এনরিকে। আজ রাতে তিনি থাকবেন পিএসজির ডাগআউটে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক