আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৬ PM

আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ০৬:০৯:৪৮ PM

আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা

সংগৃহিত


দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে একটি জয় এশিয়া কাপে এবং বাকি দুটি চলমান টি-টোয়েন্টি সিরিজে। রোববার (৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয় পেলে আফগানদের হোয়াইটওয়াশ করবে টাইগাররা। ইতোমধ্যেই টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করেছে জাকের আলীর দল।

শেষ ম্যাচে বাংলাদেশ নামবে আরও একটি জয়ের খোঁজে, অন্যদিকে আফগানিস্তানের লক্ষ্য সান্ত্বনার জয়। যেহেতু সিরিজ জয় নিশ্চিত, তাই বাংলাদেশ একাদশে রদবদল আনতে পারে। শুরুর দুই ম্যাচে সুযোগ না পাওয়া শেখ মাহেদী হাসান ঢুকে যেতে পারেন একাদশে। তাকে জায়গা করে দিতে বিশ্রামে থাকতে পারেন রিশাদ হোসেন।

এছাড়া পেস ইউনিটে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পেতে পারেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ব্যাটিংয়ে ওপেনিংয়ে থাকবেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন, যারা প্রথম ম্যাচে সফল হলেও দ্বিতীয় ম্যাচে ব্যর্থ ছিলেন। তবে টিম ম্যানেজমেন্ট ওপেনিংয়ে এই জুটির উপরেই আস্থা রাখতে পারে।

তিনে সাইফ হাসান, চারে অধিনায়ক জাকের আলী অনিক, পাঁচে শামীম হোসেন পাটোয়ারী এবং ছয়ে শুরুর দুই ম্যাচের নায়ক নুরুল হাসান সোহান মাঠে নামবেন বলে প্রায় নিশ্চিত। সোহান ফিনিশিংয়ে দলের বড় ভরসা হয়ে উঠেছেন; প্রথম দুটি ম্যাচেই দলের ভরাডুবি থেকে টেনে তুলেছেন তিনি।

স্পিন আক্রমণে মাহেদীর সঙ্গী হতে পারেন নাসুম আহমেদ। পেস ইউনিটে থাকবেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, ইবরাহিম জাদরান, ডারউইশ রাসুলি, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক, আব্দুল্লাহ আহমেদজাই।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ