শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা ২১ কেজি ওজনের অজগর সাপ উদ্বার
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ AM

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা ২১ কেজি ওজনের অজগর সাপ উদ্বার

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ০৬:৩৮:৫৮ PM

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা ২১ কেজি ওজনের অজগর সাপ উদ্বার

ছবি:নিজস্ব


শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা-বাগানের লেক থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

ন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সকালে খাইছড়া চা-বাগানে চা শ্রমিকরা পাতাতোলা কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ তারা লেকের পাড়ে একটি বিশাল আকারের অজগর সাপ দেখতে পান। এতে আতঙ্কিত হয়ে তারা কাজ বন্ধ করে বাগানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে খবর দেন।

পরবর্তীতে ভাড়াউড়া চা-বাগানের ডেপুটি ম্যানেজার সাদিকুল রহমান এবং খাইছড়া চা-বাগানের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবু নাসির মো. জামান নাহিদ বিষয়টি দ্রুত বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে স্বপন দেব সজল পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ-কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করেন।

স্বপন দেব সজল জানান, উদ্ধারকৃত সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ২১ কেজি।

পরে অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী