কুলাউড়ায় সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে মা ন ব ব ন্ধ ন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

কুলাউড়ায় সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে মা ন ব ব ন্ধ ন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ১২:১৮:৪৭ পূর্বাহ্ন

কুলাউড়ায় সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জনগুরুত্বপূর্ণ রবিরবাজার-কর্মধা সড়কটি বেহাল দশায় পরিণত  হয়েছে। বিগত কয়েক বছর থেকে সংস্কারের কোন কাজ না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার কোন প্রতিকার মিলেনি। বর্তমানে রবিরবাজার চৌমুহনী হতে পোস্ট অফিস সড়ক সম্পূর্ণ খানা খন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয় এমনকি হাঁটার সুযোগও থাকে না।

রাস্তাটি সংস্কারের দাবিতে সোমবার (৬ অক্টোবর) দুপুরে স্থানীয় রবিরবাজারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় কয়েক শতাধিক মানুষের সমাগম হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি,  ব্যবসায়ী, সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনের সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য এডভোকেট নওয়াব আলী আব্বাস খান, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ ও নবাব আলী বাকর খান হাসনাইন,  লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, শিক্ষক বাবু সমরেশ দাস রায়, জাসদ কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি আশিকুর রহমান ফটিক, জাসদ নেতা আবদুল গফফার কায়সুল। এছাড়াও রবিরবাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনের বক্তারা দাবি করেন, বিগত ২০২০ সালের পর থেকে রাস্তায় কোন সংস্কার কাজ করা হয়নি। বর্তমানে রাস্তার সম্পূর্ণ পিস ঢালাই উঠে গেছে এবং খানাখন্দে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

শিক্ষার্থীরা জানান, স্কুল, কলেজ বা মাদ্রাসায় যাতায়াতের সময় জলাবদ্ধ পানির মধ্য দিয়ে গাড়ি যাতায়াত করায় তাদের পরনের কাপড়-চোপড় নষ্ট হযয় যায় ফলে তারা পরিষ্কার কাপড় নিয়েও ক্লাস করতে পারেন না। এছাড়াও এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের যাতায়াত। বিশেষ করে অসুস্থ রোগীদের ক্ষেত্রে এই রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব হচ্ছে না। যার ফলে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। তাদের দাবি রাস্তাটি যেন অতি শীঘ্রই সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হয়। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের