ত্রয়োদশ সংসদ নির্বাচন,বড়লেখায় সরগরম ভোটের মাঠ, প্রার্থী দের দৌড় ঝাপ শুরু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪২ PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন,বড়লেখায় সরগরম ভোটের মাঠ, প্রার্থী দের দৌড় ঝাপ শুরু

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ০৭:০৪:৩৬ PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন,বড়লেখায় সরগরম ভোটের মাঠ, প্রার্থী দের দৌড় ঝাপ শুরু

ছবি:নিজস্ব


ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামী বছরের ফ্রেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে ঘোষণা দিয়েছেন, সেটি ঘিরে রাজনৈতিক অঙ্গণে চলছে ভোটের মাঠে দৌড় ঝাপ। 

মৌলভীবাজার -১ সংসদীয় আসন হাওর, পাহাড় আর চা- বাগানে ঘেরা প্রাকৃতিক সুন্দরে বড়লেখা-জুড়ী উপজেলা নিয়ে গঠিত। বড়লেখায় ১০টি ইউনিয়ন ও এক পৌরসভা এবং জুড়ীতে ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২২ হাজার ২৩৭ জন। 

সংসদ নির্বাচন ঘিরে এ আসনে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এরই মধ্যে প্রার্থীদের দৌড়-ঝাঁপ বেড়েছে ভোটারদের কাছে। সরগরম হয়ে উঠেছে বড়লেখা- জুড়ির হাট- বাজার,আলোচলা সমালোচলা চলছে কে হচ্ছেন এ আসনের সংসদ সদস্য। 

এ আসনে জামায়াতে ইসলামীর দল থেকে একক প্রার্থী হিসেবে রয়েছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম। জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এখনও একক কোন প্রার্থীর নাম ঘোষনা করা হয়নি, তবে মাঠে রয়েছেন ৩ জন প্রার্থী, তারা সকলেই আশাবাদী দল থেকে প্রার্থীতা পাবেন।  তারা হলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সাবেক উপদেষ্টা শরীফুল হক সাজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি, নাসির উদ্দিন আহমদ মিঠু এবং লন্ডনের চার্টার্ড অ্যাকাউটান্ট যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. মুদাব্বির হুসেন মুনিম 

বিএনপির ৩ প্রার্থীকে নিয়ে অপেক্ষায় রয়েছে তৃণমূলের নেতা কর্মীরা কে পাবেন দল থেকে গ্রিন সিগন্যাল,নেতাকর্মীরা বলছেন দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবেন তারা। 

এদিকে নাসির উদ্দিন আহমদ মিঠু দলের চরম দূরদিনে এ আসনে নির্বাচন করে জয়ের ধারপ্রান্তে ছিলে। তিনি বর্তমানে এলাকায় সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন। শরিফুল হক সাজু দীর্ঘ দিন মিথ্যা মামলায় প্রবাসে থাকার পরে তৃণমূলের নেতাকর্মীদের সহযোগীতাসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডে যুক্ত রয়েছেন। দেশে আসার পর জুড়ী বড়লেখায় নেতাকর্মীদের নিয়ে সামাজিক ও মানবিক কাজ করার ফলে সাজুর প্রতি তৃণমূলের নেতাকর্মী ও জনগণের বিশ্বাস তার প্রতি দলের গ্রিন সিগন্যাল আসার সম্ভাবনা রয়েছে, তিনিও ভোটারের দরজায় কড়া নাড়ছেন।

অন্যান দলের মধ্যে জাপার কেন্দ্রীয় সদস্য আহমদ রিয়াজ, খেলাফত মজলিসের কাতার শাখার সিঃ সহ সভাপতি, মৌলভী লোকমান আহমদ। জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা বদরুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিসের  কেন্দ্রীয় শুরা সদস্য ও আমিরাত শাখার সভাপতি মাওঃ সাইফুল ইসলাম ইয়াহইয়া ও এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবদুন নুর তালুকদার ও ভোটের মাঠে রয়েছেন।

খেলাফত মজলিসের মৌলভী লোকমান আহমদ ও জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম এর মধ্যে মটর শুভাযাত্রা,গনসংযোগ ও সভা করেছেন। 

জামায়াতের আমিনুল ইসলাম এলাকায় সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন, হাট, বাজার ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। জাপা নেতা আহমেদ রিয়াজ এ আসনে বার বার নির্বাচন করলেও জয়ের মুখ দেখতে পাননি। তবে প্রবাসী ও সাধারণ মানুষের কাছে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। নতুন দল এনসিপির হয়ে এই আসনে আছেন জেলা যুগ্ম সমন্নয়কারী তামিম আহমদ। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবদুন নূর তালুকদারও নির্বাচন করতে ব্যস্ত সময় পার করছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব