বিশ্ব নিরাপত্তা সংস্থার বোর্ড সদস্য হলেন কুলাউড়ার মেজর (অব.) নুরুল মান্নান
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ AM

বিশ্ব নিরাপত্তা সংস্থার বোর্ড সদস্য হলেন কুলাউড়ার মেজর (অব.) নুরুল মান্নান

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ০৮:১৯:৪১ PM

বিশ্ব নিরাপত্তা সংস্থার বোর্ড সদস্য হলেন কুলাউড়ার মেজর (অব.) নুরুল মান্নান

ছবি: নিজস্ব


আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার (এএসআইএস ইন্টারন্যাশনাল) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বোর্ড সদস্য নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কৃতী সন্তান মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরী তারাজ। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। 

গত ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে অনুষ্ঠিত এএসআইএস ইন্টারন্যাশনালের বার্ষিক সেমিনারে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। আজ বুধবার (৮ অক্টোবর) সেমিনার শেষে তিনি দেশে ফিরেছেন।

মেজর (অব.) নুরুল মান্নান তারাজ জানান, এএসআইএস ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম প্রভাবশালী নিরাপত্তা সংগঠন। যার সদস্য সংখ্যা প্রায় ৩৪ হাজার। সংস্থাটি প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের বেসরকারি নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে শিল্প ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে তিন দিনব্যাপী সেমিনার আয়োজন করে। তিনি গত বছরের মতো এ বছরও বৈশ্বিক এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সেখানে তার নিরাপত্তাবিষয়ক রচিত বই বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের হাতে তুলে দেন।

মেজর নুরুল মান্নান বলেন, ‘বাংলাদেশের বেসরকারি নিরাপত্তা বিশেষজ্ঞদের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নে আমি এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছি। এখন আমাদের বিশেষজ্ঞরাও বিশ্বমানের পরিকল্পনা প্রণয়নে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন। সেমিনারে সাইবার অপরাধ প্রতিরোধ, সরকারি-বেসরকারি সেক্টরে নিরাপত্তা বৃদ্ধি এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ বিশ্বকে আরো নিরাপদ করা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী