কোনো নির্বাচনী জোট বা আসন সমঝোতা হয়নি: হয়নি
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০২ AM

কোনো নির্বাচনী জোট বা আসন সমঝোতা হয়নি: হয়নি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ০৪:৫৫:৪৬ PM

কোনো নির্বাচনী জোট বা আসন সমঝোতা হয়নি: হয়নি

ফাইল ফটো


গণঅধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করেনি বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি একথা জানান।

নুরুল হক নুর লেখেন, ‘আচ্ছা, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল-তমুক দলের সাথে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত ১ বছরে অন্তত একশ’বার মিডিয়ার সামনে বিভিন্ন প্রোগ্রামে বলেছি আমাদের কারো সাথে জোট বা আসন সমঝোতা হয়নি।’নুর আরও লেখেন, ‘তবে নির্বাচন ঘনিয়ে আসায় বর্তমানে নির্বাচনী জোট নিয়ে কয়েকটি দলের সাথে আলাপ-আলোচনার পাশাপাশি আমরা ৩০০ আসনেই প্রার্থী দেয়া নিয়ে কাজ করছি। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ৩৬ টি আসনে ৩৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।’

খুব শিগগিরই পর্যায়ক্রমে বাকী আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবেও উল্লেখ করেন গণঅধিকারের সভাপতি। দলের দায়িত্ব প্রাপ্তদের বক্তব্য না নিয়ে মনগড়া বা অনুমান নির্ভর সংবাদ প্রচার বা প্রকাশ না করারও আহ্বান জানান তিনি।শেষে তিনি দলের দুই দায়িত্বপ্রাপ্ত নেতার নাম ও ফোন নম্বর দিয়ে দেন। বলেন, কোনো তথ্যের প্রয়োজনে যেন এই দুই জনের সঙ্গে যোগাযোগ করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী