জুড়ীতে কিশোরীদের নিয়ে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ AM

জুড়ীতে কিশোরীদের নিয়ে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১০/১০/২০২৫ ১২:৫৫:০১ PM

জুড়ীতে কিশোরীদের নিয়ে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন


"পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও" এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি গ্র‍্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে ১০টি স্বপ্নসারথি দলের ৫৩ জন কিশোরীকে ১৮ বছর পূর্ণ হওয়ায় সার্টিফিকেট, ফুল ও অনুষ্ঠানের স্লোগান সম্বলিত ১টি করে মগ উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত স্বপ্নসারথি গ্র‍্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর।

এ সময় উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি মৌলভীবাজারের ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) মো. নজরুল ইসলাম এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জুড়ী উপজেলার কর্মকর্তা শারমিন সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন, আজকের এই আয়োজন নিঃসন্দেহে একটি অনন্য উদ্যোগ। “স্বপ্নসারথি” কর্মসূচির সদস্য যারা সচেতন থেকে নিজেদের বাল্যবিবাহ রোধ করেছেন, ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না করে নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরা নিয়েছেন, তারা আজকে প্রকৃত সফল। আমি প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

তিনি বলেন, স্বপ্নসারথি মেয়েরা আজ প্রমাণ করেছে- ইচ্ছা থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। আঠারো পার হয়ে যে মেয়েরা বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিকে না বলেছে, তারা আজ সমাজে পরিবর্তনের অগ্রদূত। তাদের এই সাহস ও সচেতনতা আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা, শিক্ষা ও আত্মবিশ্বাসই প্রধান হাতিয়ার। পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে যাতে প্রতিটি কন্যাশিশু নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বেড়ে উঠতে পারে।

সভায় বক্তারা কিশোরীদের ১৮ বছর পূর্ণ করার তাৎপর্য এবং তাদের ভবিষ্যৎ পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস ও আইনি সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। স্বপ্নসারথি কর্মসূচির মাধ্যমে কিশোরীরা যে শিক্ষা ও দক্ষতা অর্জন করেছে, তা তাদের সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন। তারা বলেন, এই অনুষ্ঠান যেন জুড়ীর কিশোরীদের হৃদয়ে জাগিয়েছে নতুন স্বপ্নের আলো। বাল্যবিবাহ ও নির্যাতনের বিরুদ্ধে তাদের লড়াইকে শক্তিশালী করে তুলবে এই স্বপ্নসারথি কর্মসূচি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী