রাজধানীতে সবজির বাজারে স্বস্তি নেই
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০৫ AM

রাজধানীতে সবজির বাজারে স্বস্তি নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৫ ০৩:৫০:৫২ PM

রাজধানীতে সবজির বাজারে স্বস্তি নেই

ফাইল ফটো


রাজধানীতে সবজির দাম সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি নেই। বেশিরভাগ সবজি এখনো ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। বাড়তি দাম অব্যাহত রয়েছে পেঁয়াজ, ডিম, আদা, রসুন ও মুরগির মাংসে।

শুক্রবার সকালে কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, সেখানে সিম বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে, পটল ৭০ টাকা, মূলা ৬০ টাকা, ঢেঁড়স ও শসা ৮০ টাকা, গাজর ১২০ টাকা, বেগুন ১৪০ টাকা (কিছু জায়গায় কিছুটা কম), টমেটো ১২০ টাকা, কচুর মুখি বিক্রি হচ্ছে ৫০ টাকা। এছাড়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। দেশি আদার দাম ২২০ টাকা, বিদেশি আদা ২০০ টাকা, রসুন ১৬০ টাকা। তবে আলু কিছুটা স্থিতিশীল, বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে।ফার্মের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে লাল ১৪০ টাকা, সাদা ১৩৫ টাকায়। সোনালি মুরগি ৩০০ টাকা, ব্রয়লার মুরগির দাম রাখা হচ্ছে ১৮০ টাকা কেজি। গত সপ্তাহে ডিম ৫ টাকা ডজনে কম ছিল এবং মুরগীর দামও ১০ টাকা কেজিতে বেড়েছে।

বাজারে আসা ক্রেতারা বলছেন, সবজির দাম এখনো নাগালের বাইরে। সিম-বেগুন এখনো ১৮০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে, আলু ছাড়া আর কিছুই কম দামে নেই।ক্রেতারা জানান, নিত্যপণ্যের দাম এতো বেশি যে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। বাসা থেকে যে টাকা আনা হয় তাতে সব পণ্য কেনা সম্ভব হয় না, তার আগেই শেষ হয়ে যায়।

বিক্রেতারা বলছেন, বৃষ্টি, দুর্যোগ ও চাহিদা বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল হচ্ছে না। পাইকারি বাজারেও দাম খুব একটা কমেনি।তারা আরও বলেন, এই সপ্তাহে বেগুন, গাজর, চিচিঙ্গার দাম কিছুটা বেড়েছে। শীতকালীন সবজি আসা শুরু করেছে, পুরোদমে আসেনি এখনো, তাই দাম একটু বাড়তি। কিছুদিন পর এসব সবজির দাম কমে আসবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী