ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩ শতাধিক রোগী
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০৫ AM

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩ শতাধিক রোগী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৫ ০৪:৫১:০৩ PM

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩ শতাধিক রোগী

পতীকী ছবি


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৮৭ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন ও ময়মনসিংহ বিভাগে ২১ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ২২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১৭ জন পুরুষ ও ১০৭ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৫৩ হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী