কুলাউড়ায় এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ AM

কুলাউড়ায় এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০/১০/২০২৫ ১১:২৫:৩০ PM

কুলাউড়ায় এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি: নিজস্ব


কুলাউড়ায় সামাজিক সংগঠন কুলাউড়া ছাত্র পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব মাঠে কুলাউড়া ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা মো: আজিজুর রহমান রুকন এর সভাপতিত্বে ও সভাপতি আতিকুর রহমান আরিয়ানের সঞ্চালনায় এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী (ম্যান্ডেলা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিলন বৈদ্য, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, যুগ্ম সাধারণ সম্পাদক আলমাছ পারভেজ তালুকদার, পৌর বিএনপি নেতা বাদশাহ নিয়াজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, ব্যবসায়ী জামাল আহমদ, এনামুল ইসলাম, ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক রাহাত আহমদ নাজমুল, দপ্তর সম্পাদক আশিকুর ইসলাম আরমান, মাজহারুল হক রাফি প্রমুখ।

উল্লেখ্য কুলাউড়া ছাত্রপরিষদের পক্ষ থেকে দাখিল/ এস এস সি উত্তীর্ণ দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী