দেশে ফিরলেন ই*সরায়েলে আ*টক শহিদুল আলম
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০৫ AM

দেশে ফিরলেন ই*সরায়েলে আ*টক শহিদুল আলম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৫ ১২:৪০:২৩ PM

দেশে ফিরলেন ই*সরায়েলে আ*টক শহিদুল আলম

ছবি : সংগৃহীত


ইসরায়েলে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। পরে সেদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

শনিবার ভোরে ঢাকায় পৌঁছে শহিদুল আলম বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরিয়ে আসেন। ভোর ৫টার কিছু পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় গাজার উদ্দেশ্যে ফ্রিডম ফ্লোটিলার সঙ্গে তার যাত্রার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

শহিদুল আলম বলেন, গাজার মানুষ এখনো আক্রান্ত। এখনো তাদের ওপর নির্যাতন চলছে। এবং সেটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয়, আমাদের কাজ শেষ হয়নি।

তিনি আরও বলেন, আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো। বাংলাদেশি যারা সারা পৃথিবী থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন তার পরিবারের সদস্য ও সহকর্মীরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী