ছবি:নিজস্ব
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার ২০২৫-২৭ সনের নব-গঠিত ১৫০ সদস্যবিশিষ্ট কমিটির অভিষেক ও (নিসচা) প্রতিষ্টাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষে বড়লেখা পৌরসভা হলরুমে শনিবার (১১ অক্টোবর) বিকেল তিনটায় (নিসচা) বড়লেখা শাখা আয়োজিত কার্যকরী কমিটির সদস্য তাহমীদ ইশাদ রিপনে সভাপতিত্বে ও নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আয়নুল ইসলাম ও যুগ্ন সস্পাদক
হালিমাতুছ সাদিয়ার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলাম এমাদ। প্রধান আলোচকের বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান রেহানা বেগম হাছনা।
বিশেষ অতিথির বক্তব্য দেন (নিসচা) বড়লেখা শাখার উপদেষ্টা বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক এ.কে.এম শফিউল আলম,পৃষ্টপোষক বড়লেখা ফাজিল মাদ্রাসার প্রভাষক তারেক রহমান,মাষ্টার সামছুল ইসলাম, প্রেসক্লাবের সহ- সভাপতি খলিলুর রহমান,থানার এস আই দেবল সরকার, সাংবাদিক সুলতান আহমদ খলিল, মোহাম্মদ মস্তফা উদ্দিন।
এছাড়াও বক্তব্য দেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম,আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া,পৃষ্টপোষক কাশেম আহমদ প্রমুখ।
এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার ২০২৫-২৭ সনের অনুমোদনকৃত কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমাদাদুল ইসলাম। নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত সবাই সংগঠনের কার্যক্রম এবং নিরাপদ সড়কের জন্য জনগণকে সচেতন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর তাহমীদ ইশাদ রিপনকে সভাপতি,আইনুল ইসলামকে সাধারণ সম্পাদক ও জমির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ১২১ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটির অনুমোদন দেন নিসচার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এছাড়া উপদেষ্টা ও পৃষ্টপোষক হিসাবে রয়েছেন ২৯জন সম্মানিত সদস্য।
অনুষ্টান শেষে প্রতিষ্টাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগ মুক্তি ও দেশের কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন মাও- আব্দুল্লাহ আল মারুফ।
জৈন্তাবার্তা / সুলতানা




