কুলাউড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৫ PM

কুলাউড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৫ ০৩:২৮:৩৬ PM

কুলাউড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

ছবি:নিজস্ব


দেশে প্রথমবারের মতো একযোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হলো। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

সারাদেশের ন্যায়  ( ১২ অক্টোবর) থেকে কুলাউড়ায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন - ২০২৫। ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে  পৌর শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে টিকাদান  ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম,  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম,  রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আফতাব উদ্দিন। সুষ্ঠুভাবে টিকাদান ক্যাম্পেইন আয়োজনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। কুলাউড়া উপজেলায় ১ লক্ষ ২১ হাজার ১৬০ জন পাচ্ছে টাইফয়েড টিকা। এই কর্মসূচি বাস্তবায়নে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চলছে। 

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, তিনশত স্কুলে টিকাদান ক্যাম্পেইন চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা টিকা দিতে পারবে। এছাড়াও ১ নভেম্বর থেকে ৩১২টি কমিউনিটি ক্লিনিকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সীরা টিকা দিতে পারবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও টিকা প্রদান করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব