মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ AM

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৫ ০৪:০০:০৫ PM

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ছবি:নিজস্ব


শ্রীমঙ্গলে জাতীয় টাইফয়েড রোগ থেকে সুরক্ষা দিতে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।শনিবার (১২ অক্টোবর) শুরু হয়েছে দেশের প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এক মাসব্যাপী এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।শ্রীমঙ্গলে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা প্রদান কার্যক্রমের মাধ্যমে। উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার, স্বাস্থ্য পরিদর্শক মাহবুবর রহমান (ইনচার্জ), আব্দুস শহীদ, গৌতম পুরকায়স্থ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী