শ্রীমঙ্গলে সড়কে গাছ ফেলে ডা*কাতির চেষ্টা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে সড়কে গাছ ফেলে ডা*কাতির চেষ্টা

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ০১:৪২:৪১ অপরাহ্ন

শ্রীমঙ্গলে সড়কে গাছ ফেলে ডা*কাতির চেষ্টা


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা-বাগান এলাকায় ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে।

জানা গেছে, রবিবার (১২ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয় ডাকাতদল। খবর পেয়ে স্থানীয় জনতা ও শ্রীমঙ্গল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দেয়।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক অলক কান্তি গুণ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাতির চেষ্টা নস্যাৎ করি। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে সড়কে ফেলা গাছগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

জৈন্তা বার্তা/আরআর