মৌলভীবাজারে তরুণীর আ*পত্তিকর ছবি ফেসবুকে, যুবক গ্রে*প্তার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৫ PM

মৌলভীবাজারে তরুণীর আ*পত্তিকর ছবি ফেসবুকে, যুবক গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ০২:৩৭:১৯ PM

মৌলভীবাজারে তরুণীর আ*পত্তিকর ছবি ফেসবুকে, যুবক গ্রে*প্তার


মৌলভীবাজারে তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শনিবার (১১ অক্টোবর) রাতে রাজনগর উপজেলার কলেজ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ভিকটিম মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকার বাসিন্দা। স্থানীয় এক ব্যক্তির বাড়িতে কাজ করার সুবাদে তার সঙ্গে পরিচয় হয় রাজনগরের মসুদ মিয়ার পুত্র নাহিদ মিয়ার (২৫)। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিবাহের প্রলোভন দেখিয়ে নাহিদ মিয়া একাধিকবার ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক করেন। ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

পরে নাহিদ ভিকটিমকে বাধ্য করে তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন। পরবর্তীতে বিবাহের চাপ দিলে নাহিদ তাকে ভ্রূণ নষ্টকারী ওষুধ সেবনে বাধ্য করেন। বিষয়টি জানাজানি হলে শালিস বৈঠকে বিবাহে সম্মতি দিলেও পরবর্তীতে অস্বীকৃতি জানান নাহিদ।

গত ১১ জুন রাত ১১টার দিকে ভিকটিম জানতে পারেন যে, একটি ফেসবুক আইডি থেকে তার নগ্ন ছবি প্রকাশ করা হয়েছে। পরে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাহিদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব