শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৫ AM

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ০৬:৫৯:৪০ PM

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন

ছবি:নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

"সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার ১৩ অক্টোবর দুপুরে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী ও অগ্নি নির্বাপক বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রেখে অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখুসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব