শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ AM

শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৫ ০৭:১৯:৫৮ PM

শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

ছবি: নিজস্ব


বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে শুরু হয়েছে চার দিনব্যাপী বইমেলা।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রভাষক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, পৌরসভার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম,

ভ্রাম্যমান বইমেলার ইনচার্জ অমিত চক্রবর্তী, সংগঠক জান্নাতুল নাঈম, স্থানীয় সংগঠক বিকাশ দাশ বাপন, বিক্রয় কর্মকর্তা মো. সোহেল সরকার প্রমুখ।

এ সময় স্থানীয় সাহিত্যপ্রেমী, লেখক, পাঠক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান বইমেলার ইনচার্জ অমিত চক্রবর্তী জানান, এবারের মেলায় ১৫০টি প্রকাশনীর প্রায় ১০ হাজার বই প্রদর্শিত হচ্ছে। দেশি-বিদেশি লেখকদের জনপ্রিয় উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, জীবনী, ভ্রমণকাহিনি, ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, স্বাস্থ্য, রান্না, ব্যায়াম, কম্পিউটার, শিশুতোষ ও ছড়ার বইসহ নানা বিষয়ভিত্তিক গ্রন্থ রয়েছে।

বইমেলা চলবে ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা বইমেলা উপভোগ করতে পারবেন। আগামী ১৭ অক্টোবর মেলার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী