কুলাউড়ায় মাইক্রোবাসের ধা ক্কা য় মোটরসাইকেল আরোহীর মৃ*ত্যু
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ AM

কুলাউড়ায় মাইক্রোবাসের ধা ক্কা য় মোটরসাইকেল আরোহীর মৃ*ত্যু

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৫ ০৯:৩৭:৪৮ PM

কুলাউড়ায় মাইক্রোবাসের ধা ক্কা য় মোটরসাইকেল আরোহীর মৃ*ত্যু

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। ১৭ অক্টোবর  (শুক্রবার) বেলা দুইটার দিকে উপজেলার আছুরিঘাট এলাকায় মৌলভীবাজার–বড়লেখা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম সালাউদ্দিন (২৫)। তিনি বড়লেখা উপজেলার ভোলারকান্দি গ্রামের বাসিন্দা।

কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম আহমদ জানান , সালাউদ্দিন মোটরসাইকেল চালিয়ে কুলাউড়া উপজেলার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলের পেছনে সামাদ নামের এক যুবক ছিলেন। তিনি সালাউদ্দিনের বন্ধু। আছুরিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলটি উল্টে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে সালাউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। তবে পেছনে থাকা সামাদ অক্ষত থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। পরে কুলাউড়া থানার পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।

সালাউদ্দিনের ছোট ভাই ফাহাদ আহমদ জানান, তাঁর ভাই কুলাউড়ার সাদীপুর এলাকায় তাঁদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথেই দুর্ঘটনার স্বীকার হন তিনি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী