জুড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ AM

জুড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ১০:৩৬:৫১ PM

জুড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


জার্মান নাগরিক এ্যানদেরি হিলফে-এর অর্থায়নে মৌলভীবাজার জেলার জুড়ীতে শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এবং পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিজ আহমেদ কিবরিয়ার সার্বিক সহযোগিতায় স্থানীয় আল-ফালাহ একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ চক্ষু শিবিরহয়।

এতে বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ৫ শতাধিক রোগীকে চক্ষু পরীক্ষা ও ঔষধপত্র এবং চশমা প্রদান করা হয়। এছাড়া ৩০ জন ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়।

চক্ষু শিবিরের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি ইমরানুল ইসলাম, সহ-সভাপতি এম এম শামছুল ইসলাম, এবিএম নুরুল হক সহ অনেকেই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক