কোম্পানীগঞ্জে প্রিমিয়ার লীগ ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন ও পুরুষ্কার বিতরণ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৪ PM

কোম্পানীগঞ্জে প্রিমিয়ার লীগ ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন ও পুরুষ্কার বিতরণ

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ১১:০৩:৩৭ PM

কোম্পানীগঞ্জে প্রিমিয়ার লীগ ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন ও পুরুষ্কার বিতরণ

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জে পাড়ুয়া তরুণ সংঘ আয়োজিত 'পাড়ুয়া প্রিমিয়ার লীগ—২০২৫ (সিজন ১) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার ( ১৮ অক্টোবর ) বিকেলে পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় ব্রাদার্স ইউনাইটেড। টাইব্রেকারে ৩-২ গোলে এসএম ফুটবল জোন পাড়ুয়াকে হারায় দলটি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী মো. সিকন্দর আলী।

পাড়ুয়া তরুণ সংঘের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল মেম্বার, সাধারণ সম্পাদক মো. আব্দুল হেকিম, সাবেক ইউপি মেম্বার মজিবর রহমান, ইউপি মেম্বার লিটন আহমেদ, মুরব্বি শফিক আহমেদ, আফজাল হোসেন বতুল্লাহ।

পাড়ুয়া তরুণ সংঘের সাধারণ সম্পাদক মো. মামুন চৌধুরী ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদোয়ান মনার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলে্‌ পাড়ুয়া তরুণ সংঘের সহ সভাপতি ডালিম আহমেদ, প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ফারুক আহমদ, সাবেক খেলোয়াড় মশ্রব আলী, বাবুল আহমদ, আলী আকবর, ফয়জুর রহমান, পাড়ুয়া তরুণ সংঘের কোষাধ্যক্ষ অফিক আহমদ, টিম ম্যানেজার হালকার আহমেদ, এহিয়া, সুজন, সুহেল, ছমাদ-১, ছমাদ-২, আমির হোসেন, নাছির আহমদ, রুবেল আহমেদ, সাদী, করিম, সারোয়ার, রুকন, মতিন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ