ছবি:সংগৃহীত
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং ওসমানীনগর উপজেলা তথা সিলেটের কৃতিসন্তান হুমায়ুন কবির সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় সিলেটের বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক আনন্দ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) বাদ জোহর ও বাদ আছর পৃথক দুটি গ্রুপের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা, আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
বাদ জোহর পৌরসভার পুরানবাজার এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর ওপর আয়োজিত আনন্দ সভাস্থলে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ সভায় বক্তব্য দেন বাংলাদেশ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, বিএনপি নেতা ইকবাল আহমেদ, তখলিছ আলী, আব্দুল হান্নান, নজির উদ্দিন, হারিছ আলী, মতছির আলী, ইসলাম উদ্দিন, বাবুল মিয়া, জয়নাল মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, স্বেচ্ছাসেবক দল নেতা কাপ্তান মিয়া, সোহেল আহমেদ, সাজ্জাদ আলী শিপলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অন্যদিকে, বাদ আছর পৌরসভার নতুনবাজার এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আরেকটি অংশের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর ওপর আয়োজিত পথসভাস্থলে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা রোমেল আলীর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, বাদশা মিয়া, সাজ্জাদুর রহমান সুহেল, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়া এবং যুবদল নেতা আমির আলী।
পথসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচিত করায় সন্তোষ প্রকাশ করেন এবং তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




