ছবি:নিজস্ব
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী শরিফুল হক সাজু বলেছেন, তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় জাতীয়তাবাদী দল বিএনপির যে ৩১ দফা রাষ্ট্র কাঠামোর ভেতর থেকেই আগামীর স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবসম্মত ও জনগণকেন্দ্রিক। দেশকে নতুন করে সাজাতে সাধারণ মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এটাই স্বপ্ন।
এখন সময় মাঠে নামার, জনগণের দোরগোড়ায় যাওয়ার। আমাদের কথা, আমাদের প্রতিশ্রুতি, আমাদের লক্ষ্য সবকিছুই জনগণের কল্যাণে নিবেদিত।
যদি বিএনপির প্রতিটি কর্মী ও নেতা এই ৩১ দফা ১৮০ দিনের কর্মপরিকল্পনাকে জনগণের সামনে তুলে ধরে, তাহলে জনগণ আবারও গণতন্ত্র পুনরুদ্ধারে
বিএনপিকে ভোট দেবে। দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো।
শনিবার বড়লেখা-জুড়ীর বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ, গনসংগযোগ ও উঠান বৈঠকে কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মনোনয়ন প্রত্যাশী শরিফুল হক সাজু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই দফাগুলোতে শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। তাই দেশের প্রতিটি অঞ্চলে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে, বিএনপির সকল মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই এই দফাগুলোর গুরুত্ব জনগণের মাঝে ছড়িয়ে দিন। এটি শুধু দলের কর্মসূচি নয়, এটি জাতির মুক্তির রূপরেখা।
সাজু আরও বলেন, আমরা যে বাংলাদেশ চাই, সেখানে আইনের শাসন,গণতন্ত্র, জবাবদিহিতা ও জনগণের অধিকার নিশ্চিত থাকবে। তারেক রহমানের রূপরেখা সেই স্বপ্ন বাস্তবায়নের পথ দেখিয়েছে।
তিনি বলেন, “বিএনপি বড় দল। তাই প্রত্যেক শহর ও আসনে তিন-চারজন করে মনোনয়নপ্রত্যাশী আছেন। সবাই তাদের যোগ্যতা অনুযায়ী প্রত্যাশা করছেন। দলের জন্য তাদের ত্যাগ ও অবদান রয়েছে। আমরা সকলেই নিজেদের অবস্থান থেকে দলকে সহযোগিতা করেছি। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই মিলে তাকে জয়যুক্ত করার জন্য কাজ করবো। ব্যক্তিগত মতপার্থক্য থাকতে পারে, তবে হৃদয়ে আমরা সবাই জাতীয়তাবাদী।
তিনি আরও বলেন,আমাদের দলকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতে বিএনপিকে ক্ষমতায় আনতে আমরা সবাই একসাথে কাজ করবো। তারেক রহমানের নির্দেশনায় আমরা আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলে মিলে একটি সুন্দর সমাজ গড়ে তুলবো ইনশা আল্লাহ।
জৈন্তাবার্তা / সুলতানা




