বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩৯ AM

বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ০৬:৩৬:৫০ PM

বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে  বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ছবি:নিজস্ব


মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  মৌলভীবাজারের বড়লেখায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও নিসচা’র যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি

বের করাহয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

পরে ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও নিসচা’র উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ  সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, থানার এসআই দেবল চন্দ্র সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ফয়সল আহমদ, প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মস্তফা উদ্দিন, নিসচা’র সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কোনো ভাগ্যের বিষয় নয়, এটি সচেতনতার অভাবের ফল। চালকদের বেপরোয়া গতি, ওভারটেকিং, অদক্ষতা, ওভারলোডিং এবং পথচারীদের আইন না মানার প্রবণতা দুর্ঘটনার মূল কারণ। নিরাপদ সড়ক গড়তে সবার দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিসচার কার্যক্রম কারো বিরুদ্ধে নয়, এটা সামাজিক সংগঠন। সমাজের সকলকে নিয়ে নিসচা আন্দোলন করে যাচ্ছে। সকলের সহযোগিতা নিয়েই বাংলাদেশকে সড়ক দুর্ঘটনামুক্ত রাখতে নিসচা কর্মীরা অঙ্গীকারবদ্ধ। এসময় সড়ক দুর্ঘটনারোধে শৃঙ্খলা ফেরাতে নিসচা নেতৃবৃন্দ নিয়ে সড়ক নিরাপত্তা কমিটি ও উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় নিসচা’র প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব