বড়লেখায় কৃষক-কৃষাণীরা বিনামূল্যে পাচ্ছে শীতকালীন সবজি বিজ ও সার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩৯ AM

বড়লেখায় কৃষক-কৃষাণীরা বিনামূল্যে পাচ্ছে শীতকালীন সবজি বিজ ও সার

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ০৬:৫৮:২৭ PM

বড়লেখায় কৃষক-কৃষাণীরা বিনামূল্যে  পাচ্ছে শীতকালীন সবজি বিজ ও সার

ছবি:নিজস্ব


মৌলভীজারের বড়লেখায় বসতবাড়ী ও মাঠে চাষযোগ্য শীতকালীন শাক সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তি কৃষক -কৃষাণীদের মাঝে বিনামূল্যে নানা জাতের শাক সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বড়লেখার উদ্যোগে কৃষি প্রশিক্ষণ হল রুমে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও গালিব চৌধুরী।

কৃষি অফিস সূত্রে জানাগেছে,উপজেলার ১০ টি ইউনিয়নে মাসকালাই ১৮০ জন, বসতবাড়ীতে চাষযোগ্য শীতকালীন শাক সবজি ৩০০ জন, লাউ ৭৫ জন, বেগুন ১৬৫ জন, মিষ্টি কুমড়া ১৬৫ জন ও শসা ১০০ জন কৃষক- কৃষাণীর মাঝে বিজ ও সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। 

বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ এসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার প্রাণেশ চন্দ্র বর্মা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিছবাহ উদ্দিন আফজল, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহেদ, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব