মৌলভীবাজারে নদের বাঁধে ভা ঙ ন : বে'প'রো'য়া বালু উত্তো*লনের অ ভি যো গ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ AM

মৌলভীবাজারে নদের বাঁধে ভা ঙ ন : বে'প'রো'য়া বালু উত্তো*লনের অ ভি যো গ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৫ ১২:০৪:৩৮ AM

মৌলভীবাজারে নদের বাঁধে ভা ঙ ন : বে'প'রো'য়া বালু উত্তো*লনের অ ভি যো গ

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের রাজনগরে মনু নদের বাঁধে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে।  উপজেলার টেংরা ইউনিয়নের গণেশপুর এলাকায় এ ভাঙন দেখা দেয়। মনু নদীর তীর রক্ষায় সরকারের হাজার কোটি টাকা ব্যয় করা হলেও  তা বিফলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।  ফলে এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাতেমা তুজ জাহরা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালিদ বিন ওয়ালিদ ভাঙন কবলি এলাকা পরিদর্শন করেছেন।

স্থানীয়দের অভিযোগ, অধিক পরিমাণে এই নদ থেকে বালু উত্তোলনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঘটনাস্থল পরিদর্শন না করে কিছু বলা যাচ্ছে না।

বুধবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে গণেশপুর এলাকায় বিকট আওয়াজ পেয়ে এলাকাবাসী ঘর থেকে বের হন। তারা নদের কাছে গিয়ে দেখেন বাঁধের কিছু অংশ ধসে পড়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সরেজমিনে ঘটনাস্থালে গেল স্থানীয় বাসিন্দা তাজুদ মিয়া এ প্রতিবেদককে বলেন, ‍“আমরা এই নদের পাড়ে বসবাস করি। আমার একটি বাড়ি এই নদ নিয়ে গেছে, এখন আরেকটি বাড়ি বিলীন হওয়ার পথে। বাঁধে ধস দেখা দিয়েছে।”

অপর বাসিন্দা রুহেল মিয়া বলেন, “বাঁধে ভাঙন বৃদ্ধির শঙ্কায় আমি রাত থেকে আতঙ্কে আছি।”

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি ভাঙন এলাকা দেখেছি। সামনে চর দিয়েছে নিচের দিকে দেবে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী