‎কক্সবাজারে পাহাড়ে জি*ম্মি করে রাখা ৪৪ জনকে উ দ্ধা র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

‎কক্সবাজারে পাহাড়ে জি*ম্মি করে রাখা ৪৪ জনকে উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৫ ০৩:৪১:২৯ অপরাহ্ন

‎কক্সবাজারে পাহাড়ে জি*ম্মি করে রাখা ৪৪ জনকে উ দ্ধা র

ফাইল ফটো


‎কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।‎‎শুক্রবার (২৪ অক্টোবর) ভোর রাতে অভিযানে চালিয়ে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া পিরিচভাঙাক পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

‎কোস্টগার্ড জানিয়েছে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা নৌপথে মালয়েশিয়া পাচারের জন্য লোকজনকে বাহারছড়া পিরিচভাঙা পাহাড়ে এনে জিম্মি করেন এবং পরিবারের কাছে মুক্তিপণের টাকা দাবিসহ তাদের ওপর শারীরিক নির্যাতন চালান। কোস্টগার্ড বিষয়টি জানতে পেরে পাহাড় থেকে অভিযান চালিয়ে ৪৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করে।

‎কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা জানান, মানব পাচারকারীদের আস্তানায় জিম্মি করে রাখা ৪৪ জনকে উদ্ধার করা হয়েছে।বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিকেলে জানানো হবে বলে জানিয়েছেন কোষ্ট গার্ড কর্মকর্তা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক