বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্মিত কার্যালয় ভবনের উদ্বোধন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ AM

বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্মিত কার্যালয় ভবনের উদ্বোধন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৫ ০৭:০৫:৪৮ PM

বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্মিত কার্যালয় ভবনের উদ্বোধন

ছবি:নিজস্ব


বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন (কাঠালতলী) পরিষদ কার্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। ২০২১ সালের ২৫ এপ্রিল ইউনিয়ন পরিষদ ভবনটি অগ্নিকান্ডে ভস্মিভুত হয়েছিল।

দীর্ঘ সাড়ে ৪ বছর বাজারের একটি ভাড়া দোকানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলে আসছিল। এতে জনপ্রতিনিধি ও ইউনিয়নবাসি পোয়ান নানা ভোগান্তি। প্রায় এক বছর পর জেলা পরিষদের অর্থায়নের নির্মাণ কাজ শুরু হয় নতুন ভবনের। অবশেষে নির্মাণ কাজ শেষ হলে বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউএনও গালিব চৌধুরী।

ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা আহমেদ জাকারিয়ার সঞ্চালনায় নবনির্মিত ভবনের উদ্বোধন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, জনগন আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করে যে সম্মান দেখিয়েছেন, সর্বোচ্চ সেবা দিয়ে তাদের এই সম্মানের বদলা ও মর্যাদা দিতে হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী