বড়লেখায় পুলিশের অ ভি যা ন, মা দ ক সহ দুই কারবারি আ ট ক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ AM

বড়লেখায় পুলিশের অ ভি যা ন, মা দ ক সহ দুই কারবারি আ ট ক

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ০৪:৫১:৩৭ PM

বড়লেখায় পুলিশের অ ভি যা ন, মা দ ক সহ দুই কারবারি আ ট ক

ছবি:নিজস্ব


বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২শত গ্রাম গাঁজাসহ মোঃ রেজাউল করিম (১৯) ও ইউসুফ মিয়া(৩২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করাহয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের কবিরা গ্রামের কাটাখাল ব্রীজের পাশ্চিম পাশ থেকে মদকসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কবিরা গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে মোঃ রেজাউল করিম ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ছোট বাকাইল মধ্যপাড়া গ্রামের মকুল মিয়ার ছেলে ইউসুফ মিয়া-সে বর্তমানে উত্তর শাহাবাজপুর ইউনিয়নের আলী ব্রিকস্ ফিল্ডে বসবাস করছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে নিজ বাহাদুরপুর ইউনিয়নের কবিরা গ্রামের কাটাখাল ব্রীজ এলাকায় রেজাউল করিম ও  ইউসুফ মিয়া গাঁজা-ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা'র দিগ নির্দেশনায় শাহাবাজপুর পুলিশ ফাড়ির এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৯০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২শত গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, আটককৃত ব্যক্তিদের কাছে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা পাওয়াগেছে। তারা মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করহয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী