বড়লেখায় ৬ লক্ষ টাকার বিদেশি সিগারেট জ*ব্দ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ AM

বড়লেখায় ৬ লক্ষ টাকার বিদেশি সিগারেট জ*ব্দ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ০১:৩৯:১৩ PM

বড়লেখায় ৬ লক্ষ টাকার বিদেশি সিগারেট জ*ব্দ


মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় সীমান্ত থেকে ২ কিলোমিটার অভ্যন্তরে ৩ হাজার প্যাকেট বিদেশি মন্ড সিগারেট জব্দ করেছে বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজবি)। এগুলোর সিজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা। 

শনিবার (২৫ অক্টোবর) ৫২ বিজিবির অধীনস্থ বিওসিটিলা বিওপির একটি টহলদল রাত ৮টার দিকে বড়লেখা সদর ইউনিয়নের সতকরাকান্দি উঠনির মোড় নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় আমদানি নিষিদ্ধ এসব সিগারেট জব্দ করে। 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী সিগারেট জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়া চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী