কমলগঞ্জে নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে প্রা ণ গেল যুবকের
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ AM

কমলগঞ্জে নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে প্রা ণ গেল যুবকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৫ ০৫:৩৭:১৯ PM

কমলগঞ্জে নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে প্রা ণ গেল যুবকের

সংগৃহিত


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পার্শ্ববর্তী বাড়ির নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রীবাস মালাকার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

ছেলের মৃত্যু সংবাদে বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় লক্ষ্মীপুর গ্রামে এঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর গ্রামের পার্শ্ববর্তী বাড়িতে নারিকেল গাছ পরিস্কার করতে যান শ্রীবাস মালাকার। এসময় গাছের ডালের সাথে বিদ্যুৎ লাইন সম্পৃক্ত থাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রীবাস মালাকারের মৃত্যু হয়। ছেলের মৃত্যু সংবাদ শুনে বাবা আনসার ভিডিপি কমান্ডার নিখিল মালাকার হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেয়ার পর চিকিৎসা প্রদান করা হয়। নিহত শ্রীবাস মালাকার ভানুগাছ বাজারের ডাচবাংলা ব্যাংকের নৈশ প্রহরী।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে দাহ করার জন্য মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী