নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৩ PM

মেট্রোরেল দুর্ঘটনা

নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ০৬:৩৩:৫৬ PM

নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

সংগৃহিত


মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক ব্যক্তির মৃত্যুতে নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ।

এর আগে মেট্রোরেলসহ দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ের জন্য একটি কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে পৃথক দুটি রিট দায়ের করা হয়। এক রিটে বিয়ারিং প্যাডের মান ও নিরাপত্তা পরীক্ষা করার দাবি জানানো হয়, আরেক রিটে মেট্রোরেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয়।

গত ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম (৩৫) নামে এক যুবক নিহত হন। নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর