বড়লেখায় প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ AM

বড়লেখায় প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ১০:৪৪:৪০ PM

বড়লেখায় প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা

ছবি: নিজস্ব


বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাসের শেষ কর্মদিবস ছিল বুধবার। তার অবসরগ্রহণ উপলক্ষ্যে ওই দিন বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বড়লেখা শাখা, বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও পরিচালনা কমিটি তাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বড়লেখা শাখার সভাপতি প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক তোফায়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিদায়ী প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস বলেন, প্রায় ১৫ বছর এই বিদ্যালয়ে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে আজ অবসরগ্রহণ করছেন। তিনি চেষ্টা করেছেন তার পূর্ববর্তী প্রধান শিক্ষকের মতো লেখাপড়ার মান অক্ষুন্ন রাখার।

অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়সল আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, সাবেক ব্যাংক কর্মকর্তা বাবুল চন্দ্র চন্দ, প্রধান শিক্ষক আব্দুস শাকুর, সহকারি শিক্ষক মনির উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী