বড়লেখায় রেলপথ পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের উপদেষ্ঠা
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩৫ AM

বড়লেখায় রেলপথ পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের উপদেষ্ঠা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ১১:১০:৪৩ PM

বড়লেখায় রেলপথ পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের উপদেষ্ঠা

ছবি: নিজস্ব


কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের চলমান কাজ পরিদর্শণ করেছে ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের রেলওয়ে উপদেষ্ঠা এন্ড কাউন্সিলর ( ডিপার্টম্যান্টে অব পার্টনারশিপ ) মি. নরপাল সিংহ।

বুধবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রতিনিধি দল প্রকল্প এলাকার উত্তর শাহবাজপুর, বড়লেখা, কাঠালতলী, জুড়ীসহ বিভিন্ন স্থানের নির্মিতব্য রেলস্টেশন, ব্রিজ ও রেললাইন স্থাপনের কাজ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতির খোঁজখবর নেন। এসময় ভারতীয় এক্সিম ব্যাংকের কর্মকর্তারা, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ভারতীয় রেলনির্মাণ প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ’ কুলাউড়া- শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০১৮ সালের মে মাসে কুলাউড়া-শাহবাজপুর ৫২ দশমিক ৫৪ কিলোমিটার রেলপথ পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী ২০২০ সালের মে মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলে সে সময় পর্যন্ত ১০ ভাগ কাজও সম্পন্ন করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠানটি। ৫ম দফা বর্ধিত মেয়াদ পার হয় চলিত বছরের ৩০ জুনে। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান সর্বশেষ বর্ধিত সময়ে কাজ সম্পন্ন করেছে প্রায় ৬০ ভাগ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর