ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ PM

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ০৪:২৩:২২ PM

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

সংগৃহিত


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পরবর্তীতে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে রয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এক পোস্টে স্বামীর একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় মাহমুদউল্লাহ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন।

জান্নাতুল কাওসার লিখেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য সবাই দোয়া করবেন—আল্লাহুম্মা বারিক লাহু।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক