আপনাদের এলাকার উন্নয়ন হবে,আমি দায়িত্ব নিলাম : শরিফুল হক সাজু
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ AM

আপনাদের এলাকার উন্নয়ন হবে,আমি দায়িত্ব নিলাম : শরিফুল হক সাজু

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ০৬:৪৬:০৯ PM

আপনাদের এলাকার উন্নয়ন হবে,আমি দায়িত্ব নিলাম : শরিফুল হক সাজু

ছবি:নিজস্ব


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজুর পক্ষে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ও বৃহস্প্রতিবার বিকেলে সুজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জহিরগঞ্জ বাজার ও ৩নং ওয়ার্ডের পাটনা গ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনার অঙ্গীকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে বিএনপির মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে এ উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শরিফুল হক সাজু বলেন, আমি দলথেকে মনোনয়ন প্রত্যাশী,আমাকে মনোনয়ন দেয়া বা না দেয়া দলের সিদান্ত, আমি যদি নির্বাচন না করতে পারি তবুও বড়লেখা- জুড়ীর মানুষের পাশে থাকব। এলাকার উন্নয়নে যা যা করা দরকার তা  আমি করব, এলাকার উন্নয়নের দায়িত্ব নিলাম। তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন মানেই জনগণের মুক্তি। আমরা এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনব ইন্নশাআল্লাহ। 

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা যদি জনগণের পাশে থাকি, তবে কোনো শক্তিই আমাদের রুখতে পারবে না। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, পদ-পদবির জন্য নয়। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আমরা সকলে মিলেমিশে কাজ করব। 

এসময় বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা বিএনপির সিঃ সহ সভাপতি সাবেক সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান নছিব আলী, সাবেক সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির আহমদ, জুড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুয়েল আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, শরিফুল হক সাজু প্রবাসে থেকেও দলের পাশে থেকেছেন, আন্দোলন-সংগ্রামে সহযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতো নিবেদিত নেতা মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনে খুবই প্রয়োজন।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন শরিফুল হক সাজু। 

বৈঠকে স্থানীয় জনতা, বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত জনতার উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো উঠান বৈঠক।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী