১ নভেম্বর রেলপথ অ ব রো ধে র সমর্থনে কুলাউড়ায় লাল পতাকা মিছিল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ AM

১ নভেম্বর রেলপথ অ ব রো ধে র সমর্থনে কুলাউড়ায় লাল পতাকা মিছিল

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ০৯:১৩:১৬ PM

১ নভেম্বর রেলপথ অ ব রো ধে র সমর্থনে কুলাউড়ায় লাল পতাকা মিছিল

ছবি: নিজস্ব


সিলেট বিভাগের রেলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য চলমান ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের অংশ হিসেবে  ১ নভেম্বর রেলপথ অবরোধ কর্মসূচীর সমর্থনে বিশাল লাল পতাকা মিছিল সম্পন্ন হয়েছে।

৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়া’র আয়োজনে ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে  কুলাউড়া রেলওয়ে জংশন জামে মসজিদ সংলগ্ন থেকে মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়া’র আহ্বায়ক সাংবাদিক আজিজুল ইসলাম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা প্রেসক্লাব সভাপতি  মো: মছব্বির আলী, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি  মোক্তাদির হোসেন, উপজেলা প্রেসক্লাব  সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, উপজেলা শ্রমিকদল নেতা ইসলাম উদ্দিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মাওলানা মো. এনামুল ইসলাম, শ্রমিকদল নেতা ইসলাম উদ্দিন, ব্যবসায়ী নেতা বদরুল ইসলাম, এইচ ডি  রুবেল, এম এ মজিদ,  সমাজসেবক আজিজুল রহমার রুকন। এছাড়া উপস্থিত ছিলেন জুলাইযোদ্ধা শেখ রানা, আরিফুল ইসলাম, সাদিম আহমেদ, সংগঠক জহিরুল ইসলাম কর্ণ, সবুজ আহমেদ, আরিয়ান আহমেদসহ বিভিন্ন সংগঠন, জুলাইযোদ্ধা, ব্যবসায়ী সহ সর্বস্তরের জনসাধারণ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী